NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে - সিমকার্ড ব্যতীত মোবাইল ব্যাবহার করাই অসম্ভব। তাই সিম কিনতে হলে অবশ্যই এনআইডি কার্ডের প্রয়োজন হয়। এখন আপনি যদি জানতে চান আপনার এন আইডি দিয়ে মোট কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তাহলে আজকের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে
কিভাবে জাতীয় পরিচয় পত্রের নিবন্ধিত সিমের রেজিষ্ট্রেশন চেক করবেন তা স্টেপ বাই স্টেপস নিচে উল্লেখ করেছি।
NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে
মোট কয়টি সিম রেজিষ্ট্রেশন করা আছে আপনার NID card দিয়ে তা চেক করার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে ডায়াল করুন *১৬০০১#
এরপর মোবাইলে একটি ইনপুট বক্স দেখতে পাবেন যেখানে লেখা থাকবে। নিচের ছবিতে দেখানো হইলো।
এবার ঐ বক্সের ভিতরে আপনার জাতীয় পরিচয় পত্রের এনআইডি নম্বরের লাস্ট ৪ সংখ্যা বসিয়ে সেন্ট করে দিন।
তারপর এন আইডি দা যে কয়টি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রার করা আছে সবগুলো সিরিয়াল আকারে চলে আসবে।
তবে নম্বরগুলো সম্পুর্ণভাবে দেখা যাবে না আংশিক দেখতে পাবেন। উদাহরণ ০১৭৮৮৯০৭৬৫০ এটা আমার নাম্বার কিন্তু নাম্বারটি ০১৭*৬৫০ ঠিক এভাবে দেখাবে।
এখন যদি দেখেন আপনার এন আইডি দিয়ে অনেকগুলি সিমের রেজিষ্ট্রেশন করা আছে তার মধ্যে কিছু নম্বর অব্যবহিত বা নষ্ট সিম চাইলে সেইসব নাম্বারের নিবন্ধন বাতিল করতে পারেন।
